ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ১০:০১

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিলো। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এতে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যানচলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। টানা গত ছয় দিন

লায়ন্স ক্লাবের সদস্য হলেন জহিরুল ইসলাম কলিম

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন দৈনিক খোলা বাজারের সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম

মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে মোটরবাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে মোটরবাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি

ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, কাবুলে ‘বিপজ্জনক’

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

২৯ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

লায়ন্স ক্লাবের সদস্য হলেন জহিরুল ইসলাম কলিম

মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে মোটরবাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল

মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ

মিয়ানমারে গ্রামের স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত ৩০

ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

৯ বছর বয়সী দুই ভাই এক সঙ্গে হাফেজ হলেন 

বাসভবন সিলগালা, মাওলানা ফজলুর রহমানের ছেলে আটক

শুক্রবারের ছুটি বাতিল পশ্চিমবঙ্গের মাদ্রাসায়