ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ১০:২৮

বিসিবি সভাপতি তামিম ইকবাল গতকাল (শনিবার) আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা দেন। পরবর্তীতে সামাজিক মাধ্যমে এ নিয়ে বার্তা দিয়েছেন মিস্টার ডিফেন্ডেবল। আবেগঘন বার্তায় মুশফিক জানিয়েছেন, কেন তার প্রিয় ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া বার্তায় মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’

‘আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।’

সমর্থকদের উদ্দেশে মুশফিক লিখেছেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া “মুশফিক, মুশফিক” ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’

এ সময় সবাইকে বিনয়ী হওয়ার আহবান জানান মুশফিক, ‘জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি। আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। সেটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ। ৭৯৩৪ দিন পর সেই দলটির বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সমাপ্তি ঘটাতে চলেছেন মুশফিক। এর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে তিনি ২০২২ সালে টি-টোয়েন্টি ও ২০২৫ সালে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দেন।

জাতীয় দল থেকে মুশফিকের অবসর চিন্তা

আগামী ফেব্রুয়ারীতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের পরই টেস্ট ক্রিকেট থেকে

জিদানের সঙ্গে ‘প্রজন্মের অন্যতম সেরা’ বেলিংহ্যামের তুলনায় নারাজ মরিনিয়ো

  জাতীয় দল ও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন জুড বেলিংহ্যাম। এই ইংলিশ

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

চলতি বছর ঘটনাবহুল ও রোমাঞ্চকর ফিফা ফুটবল বিশ্বকাপ দেখেছে বিশ্ব। যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের

ফিফা সভাপতির বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির ‘নীলনকশা’ ফাঁস

ফিফা ফুটবল বিশ্বকাপকে বাণিজ্যিকীকরণ করার বড় পরিকল্পনা করেছিলেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমনকি বলা হচ্ছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি

ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, কাবুলে ‘বিপজ্জনক’

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

২৯ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

লায়ন্স ক্লাবের সদস্য হলেন জহিরুল ইসলাম কলিম

মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে মোটরবাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল

মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ

মিয়ানমারে গ্রামের স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত ৩০

ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

৯ বছর বয়সী দুই ভাই এক সঙ্গে হাফেজ হলেন 

বাসভবন সিলগালা, মাওলানা ফজলুর রহমানের ছেলে আটক

শুক্রবারের ছুটি বাতিল পশ্চিমবঙ্গের মাদ্রাসায়