ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় সাঈদ খোকনকে তৃতীয় দফায় রিমান্ডে চায় ডিবি

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ১৫:১৬

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) এ মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে পুনরায় ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আদালতের আদেশে রিমান্ডে নিয়ে ডিবি কার্যালয়ে সাঈদ খোকনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি মামলার মূল রহস্য সুকৌশলে এড়িয়ে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে ডিবি পুলিশকে বিভ্রান্ত করার এবং মামলার মোড় ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন। এ ছাড়া এজাহারনামীয় পলাতক আসামিদের অধিকাংশকে চেনেন বলে জানালেও তাদের বর্তমান অবস্থানের বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে গেছেন বলে উল্লেখ করা হয়।

আবেদনে আরও দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সাঈদ খোকনের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের যোগানদাতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। মামলার তদন্তের স্বার্থে এবং তার দেওয়া তথ্যের সত্যতা নিরূপণের জন্য আবারও ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ১৭ নভেম্বর এ মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। সাত দিনের রিমান্ড শেষে গত ২৪ নভেম্বর তাকে আদালতে আনা হয়। পরে আবারও তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন এজাহার নামীয় ২৯ নম্বর আসামি।

আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই প্রত্যাশা : অ্যাটর্নি জেনারেল

শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

‘ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র’

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টায় কঠোরভাবে মোকাবিলার নির্দেশ

জাতীয় এসএমই পণ্য মেলায় সেরা স্টলের পুরস্কার পেল আইটি বিটস

ছাত্র জমিয়তের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হুইপের মেধাভিত্তিক শিক্ষার তাগিদ 

গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন ৩ ডিসেম্বর

রাজা ষষ্ঠ মোহাম্মদের সভাপতিত্বে প্রতিরক্ষা ও নিরাপত্তা শিল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত 

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নেমেছেন যাত্রীরা

হত্যা মামলায় সাঈদ খোকনকে তৃতীয় দফায় রিমান্ডে চায় ডিবি

গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়

শরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক সই

জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে: জামায়াত আমির

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী আমীর খসরু

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব?