ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে: জামায়াত আমির

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ১৩:৫৩

জাতীয় ঐক্যের কথা বললেও সরকারই ঐক্যের পথে বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে না নিলে দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এই দুটি বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তন করতে হবে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘বিগত অধিবেশনের শেষ দিন প্রধানমন্ত্রী আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। আমি সেখানে গিয়েছিলাম।

তাকে পরিষ্কার করে বলেছি—আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরাও তো জাতীয় ঐক্যের পথেই আছি। কিন্তু জাতীয় ঐক্যের পথে আপনারাই প্রশ্ন তৈরি করেছেন।

আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, গণভোটের রায়ও বাস্তবায়ন করবেন না। এই দুই জায়গায় অবস্থান রেখে কখনো জাতীয় ঐক্য হতে পারে না।’

তিনি বলেন, এই দুটি বিষয় মেনে নিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আলাদা কোনো উদ্যোগের প্রয়োজন হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সব পক্ষ ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে।

জামায়াত আমির বলেন, আমরা এখন পর্যন্ত পরিবর্তনের তেমন কোনো চিত্র দেখতে পাচ্ছি না। বরং প্রশাসনের সব স্তরে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে। তারা শুধু অযোগ্যই নন, ভয়াবহ দুর্নীতিবাজও। অথচ জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। এখন সেই দুর্নীতি ও বৈষম্যের স্রোতে দেশ ভেসে যাচ্ছে।

তিনি বলেন, এসব অন্যায়ের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের লড়াই অব্যাহত থাকবে। তবে সংসদ যদি একেবারেই অকার্যকর ও অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে সেখানে থাকার যৌক্তিকতা নিয়েও ভাবতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা জ্বালাও পোড়াও কিংবা ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করি না। তবে যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু ও বৈষম্যহীন সমাজ গড়তে চান, তাহলে দলীয় নেতাকর্মীদের দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একদিকে দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে, অন্যদিকে তাদের প্রশ্রয় দেওয়া হবে, এমন দ্বিমুখী নীতি চলতে পারে না।

শফিকুর রহমান আরও বলেন, বিরোধী দল সরকারের ভুলত্রুটি আড়াল করতে বা পাহারাদারের ভূমিকা পালন করতে সংসদে যায়নি। জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।

তিনি বলেন, জনগণের দেওয়া রায়কে সম্মান করতে হবে। ৭০ শতাংশ মানুষের দেওয়া ভোটের প্রতিফলন ঘটাতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। সরকার এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিলে বিরোধী দল আন্তরিক সহযোগিতা করবে। অন্যথায় জনগণের অধিকার আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ছাত্র জমিয়তের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হুইপের মেধাভিত্তিক শিক্ষার তাগিদ 

হবিগঞ্জে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা ১০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে

ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোন। শনিবার (২৮ নভেম্বর)

‘জীবিত’ প্রমাণে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খাঁনের

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছে। এমনকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

‘ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র’

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টায় কঠোরভাবে মোকাবিলার নির্দেশ

জাতীয় এসএমই পণ্য মেলায় সেরা স্টলের পুরস্কার পেল আইটি বিটস

ছাত্র জমিয়তের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হুইপের মেধাভিত্তিক শিক্ষার তাগিদ 

গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন ৩ ডিসেম্বর

রাজা ষষ্ঠ মোহাম্মদের সভাপতিত্বে প্রতিরক্ষা ও নিরাপত্তা শিল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত 

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নেমেছেন যাত্রীরা

হত্যা মামলায় সাঈদ খোকনকে তৃতীয় দফায় রিমান্ডে চায় ডিবি

গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়

শরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক সই

জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে: জামায়াত আমির

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী আমীর খসরু

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব?