ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ২০:১০

সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। পাশাপাশি মার্কেটে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়া হবে।

তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও নিম্নমানের প্যানেল সরবরাহ বা স্থাপন করা হলে সংশ্লিষ্ট বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।

বৈঠকে সারা দেশে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনো সারা দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

সাধারণ মানুষ একে লোডশেডিং মনে করলেও সমিতির দাবি, এর বেশিরভাগই বিদ্যুৎ বিভ্রাট। তাদের হিসাব অনুযায়ী, একজন গ্রাহক বছরে গড়ে এক হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে মাত্র একবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানালে মন্ত্রী আশ্বাস দেন। প্রিপেইড মিটার নিয়েও বৈঠকে আলোচনা হয়।

সমিতির পক্ষ থেকে বলা হয়, দুই হাজার টাকা রিচার্জ করলেও মিটারে তুলনামূলক কম অর্থ প্রদর্শিত হয়। পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হয়। এমনকি মিটার ভাড়া বাতিলের সিদ্ধান্ত থাকলেও এ-সংক্রান্ত পরিপত্র না থাকায় এখনো তা কাটা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এ অবস্থায় মোবাইল ফোনে রিচার্জের মতো গ্রাহক যত টাকা মিটারে রিচার্জ করবেন, মিটারে যেন সেই পরিমাণ অর্থই প্রদর্শিত হয়—এমন প্রস্তাব দেয় সমিতি। অন্যান্য প্রযোজ্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়েরও প্রস্তাব করা হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ফলে এখন থেকে রিচার্জ করা সম্পূর্ণ অর্থ মিটারে প্রদর্শিত হবে।

এ ছাড়া বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরির কারণে শত শত গ্রাহককে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে বৈঠকে অভিযোগ করা হয়। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন

৪৬তম বিসিএসে এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টায় কঠোরভাবে মোকাবিলার নির্দেশ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নেমেছেন যাত্রীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের অন্যতম শিক্ষা সত্যবাদিতা, মিথ্যা থেকে বিরত থাকার আহ্বান

টেকনাফে এক বোটে ৩১৭ জন মালয়েশিয়া পাচার,মানব পাচারকারী আটক -৭

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিজস্ব নাম হারিয়ে কেবল ‘বিবি’ হয়ে বেঁচে আছেন আফগান নারীরা

বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০

আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

‘ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র’

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টায় কঠোরভাবে মোকাবিলার নির্দেশ

জাতীয় এসএমই পণ্য মেলায় সেরা স্টলের পুরস্কার পেল আইটি বিটস

ছাত্র জমিয়তের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হুইপের মেধাভিত্তিক শিক্ষার তাগিদ 

গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন ৩ ডিসেম্বর

রাজা ষষ্ঠ মোহাম্মদের সভাপতিত্বে প্রতিরক্ষা ও নিরাপত্তা শিল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত 

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নেমেছেন যাত্রীরা

হত্যা মামলায় সাঈদ খোকনকে তৃতীয় দফায় রিমান্ডে চায় ডিবি

গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়

শরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক সই

জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে: জামায়াত আমির