
তবে এবার মিউজিক ভিডিওর বাইরে অভিনয়ে ভিন্ন এক রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি এনটিভিতে প্রচারের পর ইউটিউবেও প্রকাশিত হয়েছে অলংকার অভিনীত নাটক ‘তুমি আমি আর কেউ’। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। এতে অলংকারের বিপরীতে অভিনয় করেছেন আবু হোরায়রা তানভীর।
নাটকটিতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অলংকার। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি। তাঁর অভিনয় ও চরিত্রটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। নাটকটি প্রচারের পর থেকেই প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে জুলফিকার ইসলাম শিশিরের ‘নাইট শিফট’ নামের আরেকটি নাটকও সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই নাটকেও অলংকারের অভিনয় প্রশংসিত হচ্ছে।
‘তুমি আমি আর কেউ’ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘নাটকটির গল্প খুব সুন্দর। আমি এখন খুব বেশি নাটকে কাজ করি না। গল্প ভালো হলে তবেই কাজ করতে চাই। তুমি আমি আর কেউ নাটকটি ঠিক তেমনই আমার ভালো লাগার একটি গল্প। আমার সহশিল্পী তানভীর ভাই দারুণ অভিনয় করেন। তাঁর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। নাটকটি প্রচারে আসার পর বেশ ভালো সাড়া পাচ্ছি। শুভ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আমাকে এত চমৎকার একটি গল্পে সুন্দর চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য।’
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিও নিয়েও ব্যস্ত সময় পার করছেন অলংকার। শিগগিরই মিলন ও দোলার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে তাঁর নতুন মিউজিক ভিডিও ‘হাওয়া হাওয়া’। এর আগে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হৈমন্তীর ‘পাখিরে’ এবং মিলনের ‘প্রেমের সমাধি’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। দুটি ভিডিওতেই ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়ে দর্শকের নজর কেড়েছেন অলংকার।

